বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

ইন্টারপোলে পি কে হালদারের গ্রেপ্তারি পরোয়ানা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
  • ২৩৫ বার

বিদেশে পালিয়ে থাকা প্রশান্ত কুমার হালদারের (পিকে হালদার) গ্রেপ্তারি পরোয়ানা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলের কাছে পাঠানো হয়েছে। ৭০-৮০ জন নারীর একাউন্টে কোটি কোটি টাকা লেনদেন করেছেন পি কে হালদার। আজ রোববার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান একথা জানান।

খুরশীদ আলম খান জানান, পিকে হালদারকে দেশে ফেরানোর বিষয়ে রুল জারির পর তার বিরুদ্ধে অর্থপাচারের বিষয়ে আমার কাছে আরও কিছু তথ্য এসেছে। তথ্যে জানতে পেরেছি, তিনি অবিবাহিত। অবিবাহিত থাকার সুবাদে পাচারের কোটি কোটি টাকা পিকে হালদার তার কিছু গার্লফ্রেন্ডের একাউন্টে পাঠিয়েছেন। এর সংখ্যা ৭০ থেকে ৮০ জন হতে পারে। এগুলো দুদকের তদন্ত কর্মকর্তাকে দেবো অনুসন্ধানের জন্য।

প্রশান্ত কুমার হালদার ব্যাংক পাড়ায় যিনি পরিচিত পি কে হালদার নামে। শুধু নিজ প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং থেকেই ১৫শ’ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আছে তার বিরুদ্ধে। গণমাধ্যমে একের পর এক অনিয়মের ফর্দ প্রকাশের পর থেকেই লাপাত্ত পিকে হালদার। বলা হচ্ছে, তল্পিতল্পা গুটিয়ে কানাডায় পাড়ি জমিয়েছেন বেশ আগেই। পিপলস লিজিংসহ একাধিক প্রতিষ্ঠান থেকে প্রায় ৩ হাজার ৬০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে পিকে হালদারের বিরুদ্ধে।

গত ৮ই জানুয়ারি পি কে হালদারের বিরুদ্ধে ২৭৪ কোটি ৯১ লাখ ৫৫ হাজার ৩৫৫ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। মামলার এজাহারে ১ হাজার ৬৩৫ কোটি টাকা পাচারেরও অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। গত ২৫শে অক্টোবর তার দেশে ফেরার কথা ছিল। বিমানবন্দরে অবতরণ করামাত্রই তাকে গ্রেপ্তারের আদেশ দিয়েছিলেন হাইকোর্ট।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com