বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

২৪ ঘণ্টায় করোনায় আরো প্রাণ গেলো ৩৮ জনের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
  • ২১১ বার

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ২৮০ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১১৫৩ জন। মোট শনাক্ত ৫ লাখ ৭১৩ জনে দাঁড়িয়েছে। করোনা শনাক্তের ৯ মাস ১৮ দিনের মাথায় এই সংখ্যা দাঁড়ালো। এছাড়া ২৪ ঘণ্টায় ১ হাজার ৯২৬ জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ৩৭ হাজার ৫২৭  জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো জানানো হয়, ১৬০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১২হাজার ৯০০ টি নমুনা সংগ্রহ এবং ১৩ হাজার ৩১৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

এখন পর্যন্ত ৩০ লাখ ৭৫হাজার ৬৮০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৮ দশমিক ৬৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ৩৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ। উল্লেখ্য, বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ই মার্চ আর করোনায় আক্রান্ত হয়ে প্রথম মারা যায় ১৮ই মার্চে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com