বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

বঙ্গবন্ধুর আদর্শ থেকে সরে এসেছে আওয়ামী লীগ, নুরের চ্যালেঞ্জ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
  • ২০৭ বার

বঙ্গবন্ধুর আদর্শ থেকে আওয়ামী লীগ সরে এসেছে বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও সাধারণ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর। ডাকসুতে হামলার একবছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত কালোপতাকা মিছিল শেষে এক প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

এর আগে সকালে শহীদ মিনারের পাদদেশে একত্রিত হন নেতাকর্মীরা। বিক্ষোভ সহকারে কালোপতাকা মিছিলটি নিয়ে রাজু ভাস্কর্য হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে নুর বলেন, আপনার আসুন আলোচনার টেবিলে, আপনারা আসুন যুক্তি-তর্কে। আমি প্রমাণ করে দেবো আপনারা বঙ্গবন্ধুর আদর্শে নেই।

তনু, বিশ্বজিৎ, আবরার, সাগর, রুনিদের উদাহরণ টেনে সাবেক ভিপি বলেন, দেশে দু’ধরণের আইন। আমজনতার বিচারহীনতার আইন।

আর সরকারি দলের সাত খুন মাপের আইন। সমাবেশে নেতাকর্মীরা বলেন, ওই হামলার পর প্রধানমন্ত্রী ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন। অন্যান্য নেতারাও ধিক্কার জানিয়েছিলেন। কিন্তু তারা বিচার করেননি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com