বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

উপকূল রক্ষার প্রকল্পে ১৯০ কোটি টাকার দুর্নীতি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
  • ২২১ বার

উপকূলীয় অবকাঠামো নির্মাণ, সংস্কার ও রক্ষনাবেক্ষণ সংক্রান্ত ৪টি প্রকল্পে ১৯০ কোটি টাকা দুর্নীতি হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি। আজ বৃহস্পতিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে টিআইবি জানায়, এর পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ বিতরণেও অনিয়ম ও দুর্নীতি হয়েছে। তবে বাংলাদেশ দুর্যোগ মোকাবেলার সক্ষমতা এখন অনেক দেশ অনুসরণ করছে বলেও জানিয়েছে সংস্থাটি।

‘দুর্যোগ মোকাবেলায় সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরনের উপায়’ শীর্ষক গবেষণা ফলাফলে এ তথ্য তুলে ধরে সংস্থাটি। তারা বলছে, উন্নয়ন তহবিল ও বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড থেকে উপকুলীয় এলাকায় ১৯ হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হলেও রাজনৈতিক বিবেচনায় তহবিল বরাদ্দের কারণে প্রাকৃতিক দুর্যোগে সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত জেলাগুলো বরাদ্দ কম পাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com