শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হৃদয়-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ১০০ ভরাডুবির পর ট্রাম্পের নতুন চিফ অব স্টাফের দায়িত্বে মিলার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

হংকং নিয়ে যুক্তরাষ্ট্রকে চীনের সতর্কতা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯
  • ৪৮৪ বার

হংকংয়ে বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানানোর ব্যাপারে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে সতর্ক করে দিয়েছে চীন সরকার।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য যদি সহিংসতার বিরোধী হয় তাহলে তারা যেন হংকংয়ের বিক্ষোভকারীদের সহিংস আচরণের নিন্দা জানায়। দীর্ঘ দিন ধরে হংকংয়ে আন্দোলন চলছে। সম্প্রতি সেখানে এক নাগরিকের গায়ে আগুন দেয়ার ঘটনাকে অমানবিক বলে উল্লেখ করেন মুখপাত্র বলেন, তারা যদি হংকংয়ের বিক্ষোভকারীদের নিন্দা না জানায় তা হলে ধরে নেয়া হবে যে, চীনের অভ্যন্তরীণ বিষয়ে ওই দুই দেশের গোপন কোনো দুরভিসন্ধি রয়েছে।

প্রায় পাঁচ মাস আগে হংকংয়ের পার্লামেন্টে একটি প্রত্যার্পণ বিল প্রস্তাব করা হয়। প্রস্তাবিত বিল অনুযায়ী, হংকংয়ের অপরাধীদের চীন সরকারের কাছে হস্তান্তর করা যাবে। পার্লামেন্টে বিল উত্থাপনের পরপরই সেই বিল নিয়ে বিক্ষোভ শুরু হয় হংকংয়ে। সূত্র : রয়টার্স।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com