শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করেই ভ্যাকসিন নিতে হবে : ফ্লোরা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১
  • ২১৪ বার

মহামারি করোনাভাইরাসের ভ্যাকসিন নিতে হলে প্রত্যেককে অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। আজ শনিবার স্বাস্থ্যবিষয়ক একটি আলোচনা অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

সেব্রিনা ফ্লোরা বলেন, অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করেই প্রত্যেককে ভ্যাকসিন নিতে হবে। করোনা ভ্যাকসিন দেওয়ার জন্য অ্যাপস তৈরির কাজ শেষ পর্যায়ে।

এ সময় অ্যাপসের মাধ্যমে ভ্যাকসিন গ্রহণের সময় জানিয়ে দেওয়া হবে বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক।

উল্লেখ্য, ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে ভ্যাকসিন পেতে ত্রিপক্ষীয় চুক্তি করেছে বাংলাদেশ। প্রথম ধাপে ফেব্রুয়ারিতে ভ্যাকসিন পাওয়ার আশা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এরই মধ্যে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com