রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

করোনাভাইরাস ভ্যাকসিন : দেয়া হবে চারটি হাসপাতাল থেকে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২০ জানুয়ারী, ২০২১
  • ২০৫ বার

ঢাকার চারটি হাসপাতালে প্রথম দফায় করোনাভাইরাসের টিকা দেয়া হবে। টিকার কার্যক্রম শুরু হবে ঢাকার কুর্মিটোলা হাসপাতাল থেকে। বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মো: আবদুল মান্নান একটি প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন।

এরপরে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতাল, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে কোভিড-১৯ টিকা দেয়া হবে। এভাবে একযোগে সারা দেশে টিকা দেয়ার কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।

মো: আবদুল মান্নান আরো জানান, বৃহস্পতিবার দুপুর দেড়টায় এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ভারত থেকে উপহার হিসেবে পাঠানো ২০ লাখ টিকার ডোজ ঢাকায় পৌঁছেছে।

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের বরাত দিয়ে তিনি জানান, তারা জানিয়েছে আগামী ২৫ জানুয়ারি বাংলাদেশের ক্রয় করা টিকার ৫০ লাখ ডোজ ঢাকায় আসবে। এসব টিকা তেজগাঁয়ের ইপিআই সংরক্ষণাগারে রাখা হবে।

স্বাস্থ্য সচিব মো: আবদুল মান্নান বলছেন, প্রথম মাসে ৬০ লাখ টিকা দেয়া হবে। পরের মাসে দেয়া হবে ৫০ লাখ। তৃতীয় মাসে আবার ৬০ লাখ টিকা দেয়া হবে। প্রথম মাসে যারা টিকা নেবেন, তারা তৃতীয় মাসে আবার দ্বিতীয় ডোজ নেবেন।

তবে কবে থেকে টিকা দেয়া শুরু হবে, সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্ধারণ করে দেবেন বলে তিনি জানান।

এর আগে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা: এবিএম খুরশীদ আলম সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে টিকার প্রথম ডোজ দেয়া হবে। আগে ২৫ লাখের কথা বলা হলেও এখন ৫০ লাখ মানুষকে প্রথম ডোজ দেয়া হবে।’

টিকার জন্য নিবন্ধন শুরু হবে ২৬ জানুয়ারি থেকে বলে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে।

অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাসের টিকাটি তৈরি করছে ভারতের সিরাম ইন্সটিটিউট। বাংলাদেশ সেই প্রতিষ্ঠান থেকে তিন কোটি ডোজ টিকা কেনার জন্য চুক্তি করেছে।
সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com