রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

ইসির আপত্তিতে আটকে গেল ৯ ডিসির যোগদান

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ২০২ বার

নির্বাচন কমিশনের আপত্তিতে আটকে গেল ৯ জেলায় নতুন ডিসিদের যোগদান। ওই জেলাগুলোতে নির্বাচন চলার কারণে ইসি থেকে আপত্তি জানিয়ে চিঠি দেয়া হয় সরকারের কাছে। এরপর ডিসিদের যোগদান স্থগিত করে সরকার। এর আগে গত ২৮শে জানুয়ারি ময়মনসিংহ, রাঙামাটি, ঝিনাইদহ, ভোলা, দিনাজপুর, জামালপুর, কুমিল্লা, কুষ্টিয়া ও হবিগঞ্জ জেলায় ডিসি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। এর মধ্যে সাতজন প্রথমবার ডিসি হিসেবে নিয়োগ পাচ্ছেন। আর জামালপুরের ডিসিকে ময়মনসিংহ এবং হবিগঞ্জের ডিসিকে কুষ্টিয়ায় বদলি করা হয়েছে। জেলাগুলোতে স্থানীয় সরকার নির্বাচন চলায় ডিসি বদলি নিয়ে নির্বাচন কমিশন থেকে সরকারের কাছে আপত্তি জানানো হয়েছে। নির্বাচন চলাকালে সংশ্লিষ্ট জেলার ডিসি, এসপিসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের বদলি করতে হলে নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শ করতে হয়।
উল্লিখিত বদলির ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করা হয়নি বলে জানা গেছে। এ পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন চিঠি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে আপত্তি জানিয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র ডিসিদের যোগদান স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com