রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

গণস্বাস্থ্য কেন্দ্রে ৫০ লাখ টাকা দিলেন অধ্যাপক নাসরীন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৮৬ বার

রাজধানীর অদূরে সাভারে গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে একটি পাঁচ শয্যার নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) স্থাপন করতে ৫০ লাখ টাকা অনুদান দিয়েছেন অধ্যাপক নাসরীন বেগম।

আজ শনিবার গণস্বাস্থ্য নগর হাসপাতালে এই অর্থ হস্তান্তর করা হয়। প্রস্তাবিত আইসিইউ এর নাম সর্বসম্মতিক্রমে ‘সাবরীনা কামাল আইসিইউ’ রাখার সিদ্ধান্ত হয়েছে।

অর্থ হস্তান্তর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মনজুর কাদির আহমেদ, গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মহিবুল্লাহ খোন্দকার ও গণস্বাস্থ্য কেন্দ্রের গণমাধ্যম উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু।

অনুষ্ঠানে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আজকের দিনটি অনেক গুরুত্বপূর্ণ দিন। হাজী মুহম্মদ মুহসীন যেমন ধর্ম-বর্ণ নির্বিশেষে দান করে গেছেন, অধ্যাপক নাসরীন বেগমও অনুদানের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তার কর্তব্য পালন করেছেন। তিনি এবং তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’

অধ্যাপক নাসরীন বেগম বলেন, ‘বিশ্বাস থাকলে উদ্দেশ্য সফল হয়। আমি মানুষের সেবায় আনন্দ চিত্তে জাফরুল্লাহ চৌধুরীর যেকোনো প্রতিষ্ঠানে কাজ করতে ইচ্ছুক।’

প্রসঙ্গত, অধ্যাপক নাসরীন বেগমের মেয়ে ‘সাবরীনা কামাল’ উচ্চ শিক্ষা লাভের জন্য জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন। কোভিড রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আইসিইউ এর এই নামকরণের সিদ্ধান্ত হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com