রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

পেনশন নিয়ে বিভ্রান্তি দূর করতে প্রজ্ঞাপন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৭৫ বার

সরকারি চাকরিজীবীরা সাধারণত অবসরে যাওয়ার এক বছর আগে অবসর প্রস্তুতিমূলক ছুটিতে (এলপিআর) যান। এ ছুটি শেষ হওয়ার পরই তারা অবসরে চলে যান। অবসরে থাকাকালীন এ সময়কে বলা হয় অবসরোত্তর ছুটি (পিআরএল)। তবে কেউ কেউ এলপিআরে থাকতেই পিআরএলে যান। আর সেক্ষেত্রে ওই চাকরিজীবর পেনশন, আর্থিক সুবিধা, অবসরের তারিখ, এলপিআর শুরুর তারিখ এবং চূড়ান্ত অবসর শুরুর তারিখ নিয়ে বিভ্রান্তি দেখা দেয়।

পেনশন তথা অবসর সংক্রান্ত এ বিভ্রান্তি দূর করার জন্য গতকাল রোববার এক প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব খালেদা নাছরিন এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে অর্থ বিভাগ বলেছে, এলপিআরকে পিআরএলে রূপান্তর করলে পিআরএলকাল পেনশনযোগ্য চাকরি হিসেবে গণ্য হবে না। তবে ওই সরকারি কর্মচারী এলপিআরে থাকার সময় যেসব সুযোগ-সুবিধা পাওয়ার যোগ্য, পিআরএলে গেলেও তিনি ওগুলো পাবেন।

একটি উদাহরণ দিয়েং অর্থ বিভাগ বিষয়টি বুঝিয়ে দিয়েছে। যেমন ক-এর জন্মতারিখ ১৯৬২ সালের ১ জানুয়ারি। ক-এর ৫৯ বছর বয়স পূর্ণ হবে ২০২০ সালের ৩১ ডিসেম্বর এবং ওই দিনই তিনি অবসরে যাবেন। ছুটি পাওনা সাপেক্ষে ক-এর পিআরএল শুরু হবে অবসরে যাওয়ার পরদিন, অর্থাৎ ২০২১ সালের ১ জানুয়ারি থেকে।

উদাহরণটিতে বলা হয়েছে, ক ১২ মাস পিআরএল ভোগ করলে তার ছুটি শেষ হবে ২০২১ সালের ৩১ ডিসেম্বর এবং তার চূড়ান্ত অবসরে যাওয়ার তারিখ হবে ২০২২ সালের ১ জানুয়ারি। তবে পিআরএল ভোগ না করলে ক-এর চূড়ান্ত অবসরে যাওয়ার তারিখ হবে ২০২০ সালের ৩১ ডিসেম্বর।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রজ্ঞাপনের কপি ইতিমধ্যেই অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কার্যালয়, হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়সহ রাষ্ট্রমালিকানাধীন সব ব্যাংকে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com