রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

ডিজিটাল আইন কবরে পাঠানোর সময় হয়েছে : ডা. জাফরুল্লাহ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ২০৩ বার

ডিজিটাল আইনকে কবরে পাঠানোর সময় হয়েছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেছেন, ‘গতকাল বৃহস্পতিবার কাশিমপুর কারাগারে ডিজিটাল আইনে কারাবন্দি মুক্তচিন্তার লেখক মুশতাক মারা গেছেন। তার মৃত্যুর জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে জনসম্মুখে ক্ষমা চাইতে হবে, বলতে হবে আমাদের ভুল হয়েছে। মুশতাকের পরিবারকে ৫০ লাখ টাকা এখনই ক্ষতিপূরণ দিতে হবে।’

আজ শুক্রবার সকালে ঢাকার তোপখানা রোডস্থ শিশু কল্যাণ পরিষদে মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সভা ও জাতীয় কাউন্সিলে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী এসব কথা বলেছেন। এসময় তিনি বলেছেন, ‘এখন সময় এসেছে ডিজিটাল আইনকে কবরে পাঠানো।’

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘একটা জাতি কতটা সভ্য, কতটা ন্যয়ভিত্তিক তা নির্ভর করে কৃষক ও শ্রমিকের সাথে তাদের ব্যবহারের উপর। আপনারা শ্রমিকরাই হলেন দেশ গড়ার কারিগর, আপনাদের সৃষ্টির উপর ভিত্তি করেই গড়ে উঠেছে বাংলাদেশ। আজকে যত বৈভব, যত বড় বড় স্বপ্ন তার প্রত্যেকটা ক্ষেত্রে অবদান রয়েছে আপনাদের।’

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি প্রতিষ্ঠাতা বলেন, ‘আপনাদের কাছে থেকে মাত্র মাসিক ১০০ টাকা নিয়ে আপনাদের পুরো পরিবারের চিকিৎসার ব্যবস্থা আমরা করেছি। কোনো শ্রমিকের যদি মৃত্যু হয় তাকে ৫০ লাখ টাকার বিমা দেওয়া কোনো কঠিন কাজ না ৷ দেশের বাইরে যারা অক্লান্ত পরিশ্রম করছে তাদের দেখভাল করা রাস্ট্রের দায়িত্ব। গত কয়েক বছরে শুধুমাত্র কাতারেই হাজারের উপর শ্রমিক মারা গিয়েছে। তাদের প্রত্যককে ৫০ লাখ টাকা করে দেওয়া রাষ্ট্রের কর্তব্য।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com