রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

পাপনের নামে ভুয়া ফেসবুক আইডি বন্ধে আইনি ব্যবস্থা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ১৮৩ বার

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই। কিন্তু তার নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে নানা রকম বক্তব্য দেওয়া হচ্ছে। অবশেষে এসব আইডি বন্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে বোর্ড।

এরই মধ্যে বেশ কিছু ভুয়া ফেসবুক আইডি বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। তিনি বলেন, এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। এর মধ্যে ব্যবস্থাও নেওয়া হয়েছে। দুই-তিনটি আইডিকে চিহ্নিত করা হয়েছে এবং বন্ধ করে দেওয়া হয়েছে।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই বলেও জানান নিজাম উদ্দিন চৌধুরী। অথচ আইপিএল খেলতে সাকিব আল হাসানের ছুটি নেওয়া, নাসির হোসেনের বিয়েসহ সাম্প্রতিক কিছু ঘটনায় তার নামে খোলা ভুয়া আইডি থেকে বিভিন্ন ধরনের স্ট্যাটাস, মন্তব্য পোস্ট করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com