রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

মোদির ঢাকা সফর প্রতিহতের ঘোষণা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ২০৬ বার

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমন যে কোন মূল্যে ঠেকানোর ঘোষণা দিয়েছে প্রগতিশীল ছাত্র জোট। গতকাল বুধবার সন্ধ্যায় প্রগতিশীল ছাত্র জোটের মশাল মিছিল পরবর্তী সমাবেশ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। মশাল মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে শুরু হয়ে শামসুন্নাহার হল শাহবাগ প্রদক্ষিণ করে কাঁটাবন মোড় হয়ে টিএসসি এসে শেষ হয়।

সবাবেশে বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের সভাপতি অনিক বলেন, এই তথাকথিত স্বাধীনতার মাসে গুজরাটের কসাই নরেন্দ্র মোদি বাংলাদেশে আসছে। আমরা বাংলাদেশের জনগণ এবং আমাদের সহযোদ্ধাদের নিয়ে গুজরাটের কসাই, দক্ষিণ এশিয়ার শত্রু মোদিকে ঠেকাব এবং তার এদেশীয় দালাল সরকার হাসিনাকে উৎখাত করব। এর মাধ্যমেই কেবল আমরা আমাদের কমরেডদের মুক্ত করতে পারি এবং বাংলাদেশকে মুক্ত গণতান্ত্রিক সমাজ হিসেবে গড়ে তুলতে পারি।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি আল কাদেরী জয়, আজ সারাদেশ কারাগারে পরিণত হয়েছে। সতেরো কোটি সাধারণ মানুষ এই কারাগারে বন্দি জীবনযাপন করছে। বাংলাদেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। পুলিশি রাষ্ট্র এবং কারাগার এটি ভাঙা ছাড়া এদেশের মানুষের মুক্তি আসবে না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com