শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

মাথার ত্বকে ইনফেকশন এবং করণীয়

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ৩৭৩ বার

চুলের সমস্যা হয়। চুলের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। সবচেয়ে বড় কথা, এতে চুল পড়ার হার অনেক বেড়ে যায়।

লক্ষণ : যেভাবে বুঝবেন মাথার ত্বকে ইনফেকশন বা সংক্রমণ হয়েছে-

যখন দেখবেন চুলের গোড়ায় ব্যথা হয় বা গোড়া ফুলে ওঠে, যাকে ডাক্তারি ভাষায় বলে কেরিয়াল; চুলের গোড়া কালো হয়ে যাওয়া ও চুল পড়া। চুলের গোড়ায় ছোট ছোট গোটার মতো হওয়া এবং অল্প ফুলে ওঠা। অনেক সময় দানা বা গোটাগুলো পুঁজভর্তি হতে পারে। রক্তও বের হতে পারে। মাথার ত্বক চুলকানো ও ময়লা ওঠা। সাদা সাদা খোসার মতো ময়লা পড়া। ছত্রাক ও ব্যাকটেরিয়ার কারণে মাথায় সংক্রমণ হতে পারে। অনেক সময় চুলকাতে চুলকাতে ঘা কিংবা অ্যাকজিমাও হতে পারে।

অনেক সময় চুল পড়ার কারণ খুঁজতে গিয়ে দেখা যায় চুলের গোড়ায় ইনফেকশন রয়েছে। তাই শুরুতেই এর চিকিৎসা দরকার।

প্রতিকার : কোন ধরনের ইনফেকশন হয়েছে, তা পরীক্ষার মাধ্যমে নির্ণয় করে সঠিক অ্যান্টিবায়োটিক কিংবা অ্যান্টিফাঙ্গাল ওষুধ, শ্যাম্পু ইত্যাদির সাহায্যে চিকিৎসা করলে ইনফেকশন রোধ করা সম্ভব।

এ ছাড়া শহরের ধুলাবালি ও ধোঁয়ার কারণে সংক্রমণ হয় বলে এগুলো পরিহার করে চলাও প্রয়োজন। অনেক সময় চুল পড়ার কারণ খুঁজে পেতে দেরি হলে এবং সঠিক চিকিৎসা না করলে মাথা খালি হয়ে যেতে পারে। তাই মাথায় ত্বকের সংক্রমণের সঠিক চিকিৎসার মাধ্যমে চুল পড়া রোধ করা প্রয়োজন। সংক্রমণের সঠিক চিকিৎসা হলে চুল পড়া থামবে এবং চুল স্বাস্থ্যোজ্জ্বল হয়ে উঠবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com