সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

করোনার টিকা নিলেন ওবায়দুল কাদের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ১৭৯ বার

করোনাভাইরাসের টিকা নিয়েছেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালেএ টিকা নেন তিনি।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ওয়ালিদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সারাদেশে জাতীয় টিকাদান কর্মসূচিতে এখন পর্যন্ত মোট টিকা নিয়েছেন ৫৩ লাখ ১৯ হাজার ৬৭৯ জন। এদের মধ্যে পুরুষ ৩৩ লাখ ১০ হাজার ১৪১ জন, নারী ২০ লাখ নয় হাজার ৫৩৮ জন। টিকা গ্রহণকারীদের মধ্যে এখন পর্যন্ত পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে ৯৩১ জনের।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com