সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ সম্পদ মুক্তির দাবি আরাগচির মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য মজুদ নেমেছে অর্ধেকে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ১৭৪ বার

দেশে নিরাপদ খাদ্য মজুদ অর্ধেকে নেমে গেছে। নিরাপদ খাদ্য মজুদ হিসেবে চাল ও গম মিলিয়ে মজুদ থাকার কথা ১০ লাখ মেট্রিক টন। সেখানে বর্তমানে খাদ্য মজুদ রয়েছে ৫ লাখ ২৮ হাজার মেট্রিক টন। এ পরিস্থিতিতে দেশে দ্রæত খাদ্য মজুদ গড়ে তোলার জন্য হন্যে হয়ে উঠেছে সরকারের খাদ্য মন্ত্রণালয়। দফা দফায় ভারত, মিয়ানমার, রাশিয়া ও আর্জেন্টিনা থেকে চাল ও গম আমদানির চেষ্টা করা হচ্ছে। এর আগে এই সব দেশ থেকে চাল ও গম কেনার অনুমোদন দেয়া হয়েছে। এখন নতুন করে ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমোদন চাওয়া হয়েছে।

সংস্থাটি গত ফেব্রæয়ারির এক পরিসংখ্যানে উল্লেখ করেছে, চলতি অর্থবছর (২০২০-২১) শেষে অর্থাৎ আগামী জুন শেষে খাদ্যের নিরাপত্তা মজুদ হিসেবে প্রায় ৮ লাখ মেট্রিক টন চাল এবং দুই লাখ মেট্রিক টন গম থাকা আবশ্যক। সে হিসাব ধরে অর্থবছরের অবশিষ্ট সময়ের জন্য আরো ১১ লাখ ৬ হাজার ৮৫৮ মেট্রিক টন চাল এবং ৩ লাখ ৪২ হাজার ৬৭১ টন গম প্রয়োজন পড়বে।

জানা গেছে, বিপুল পরিমাণ এ চাহিদার বিপরীতে সা¤প্রতিক সময়ে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির একাধিক বৈঠকে ভারত ও মিয়ানমার থেকে সরকারি পর্যায়ে (জি-টু-জি) ও আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে ৫ লাখ মেট্রিক টন চাল ও দেড় লাখ মেট্রিক টন গম আমদানির প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এরপরও এখনো প্রায় ৬ লাখ মেট্রিক টন চাল এবং ১ লাখ ৯২ হাজার মেট্রিক টন গম আমদানি করা প্রয়োজন হবে।

খাদ্য মন্ত্রণালয়ের এক সূত্র জানায়, ইতোমধ্যে ২ দশমিক ০৮ লাখ মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে। এ ছাড়া আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে তিন লাখ মেট্রিক টন চাল এবং জি-টু-জি ভিত্তিতে সাড়ে তিন লাখ মেট্রিক টন চাল সংগ্রহের কার্যক্রম সম্পন্ন হয়েছে। এ ছাড়া জি-টু-জি ভিত্তিতে আরো সাড়ে তিন লাখ মেট্রিক টন চাল সংগ্রহের জন্য চুক্তি সম্পাদন প্রক্রিয়াধীন রয়েছে। জানা গেছে, এখন নতুন করে দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে চলতি ২০২০-২১ অর্থবছরে আরো ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি সেদ্ধ চাল আমদানির উদ্যোগ নিয়েছে খাদ্য মন্ত্রণালয়। প্যাকেজ-১১-এর আওতায় ভারতীয় প্রতিষ্ঠান ‘মেসার্স বাগাদিয়া ব্রাদার্স’ থেকে এ চাল আমদানি করা হবে। প্রতি মেট্রিক টন ৪১৬ ডলার হিসেবে চাল আমদানিতে বাংলাদেশী মুদ্রায় ব্যয় হবে ১৭৬ কোটি ৩৮ লাখ টাকা।

‘সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আজকের বৈঠকে এ-সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে জানা গেছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়াল এই সভাটি দুপুর সচিবালয়ে অনুষ্ঠিত হবে।

এ দিকে সরকার ঘোষিত ধান ও চালের মূল্য বাজার দরের তুলনায় কম হওয়ার কারণে অভ্যন্তরীণ উৎস থেকে গত বোরো মৌসুমে ধান ও চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। চলতি আমন মৌসুমেও এ লক্ষ্যমাত্রা অর্জিত হবে না বলে মনে করছে খাদ্যবিভাগ।

তাদের হিসাব মতে, গত বোরো মৌসুমে সংগ্রহ লক্ষ্যমাত্রার মাত্র ৫৪ দশমিক ৪৯ শতাংশ অর্জিত হয়েছে। এ ছাড়া চলতি আমন মৌসুমে ২ লাখ মেট্রিক টন ধান ও সাড়ে ৬ লাখ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রার বিপরীতে গত ৩ ফেব্রæয়ারি পর্যন্ত মাত্র ৭ হাজার ৫৬৭ মেট্রিক টন ধান ও ৫২ হাজার ২৭৬ মেট্রিক টন চাল সংগ্রহ করা সম্ভব হয়েছে।

এ পরিস্থিতিতে বাজারে খাদ্যশস্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে বিদেশ থেকে চাল ও গম আমদানি করা ছাড়া সরকারের হাতে আর কোনো বিকল্প খোলা নেই বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com