সোমবার, ২২ জুন ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ সম্পদ মুক্তির দাবি আরাগচির মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

লকডাউন নিয়ে মন্ত্রিপরিষদের বৈঠক বিকেলে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ১৮৪ বার

দেশে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামী সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারা দেশে লকডাউন ঘোষণা করা হবে বলে জানা গেছে। লকডাউনের রূপরেখা চূড়ান্ত করতে আজ শনিবার বিকেলে জরুরি বৈঠক ডেকেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এই বৈঠকের পরই লকডাউনের প্রজ্ঞাপন জারি করা হবে।

বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসসহ সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিবদের উপস্থিত থাকতে বলা হয়েছে। শনিবার (৩ এপ্রিল) বিকাল ৪টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ বৈঠক হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে।

বৈঠকে তিন বাহিনীর প্রতিনিধি, পুলিশের মহাপরিদর্শক, বিজিবি’র মহাপরিচালক, আনসারের মহপরিচালকসহ চারটি গোয়েন্দা সংস্থার প্রধানদের প্রতিনিধিদেরও উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে।

এর আগে আজ সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রতিনিয়ত করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় এক সপ্তাহের জন্য সারা দেশে লকডাউন ঘোষণা করছে সরকার। আগামী সোমবার থেকে সাতদিন এই লকডাউন কার্যকর থাকবে।

লকডাউনের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনও। তিনি জানান, লকডাউন চলাকালীন জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও শিল্প কল-কারখানা খোলা থাকবে। তবে শিল্প-কারখানা খোলা রাখতে শ্রমিকদের কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে বলে জানান প্রতিমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com