সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

নিয়মিত পর্নো ভিডিও দেখতেন ‘শিশুবক্তা’ রফিকুল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ১৯৬ বার

গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ ইলতুৎমিশ সংবাদ সম্মেলন করে দাবি করেছেন, ‘শিশুবক্তা’ হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানী নিয়মিত মোবাইল ফোনে পর্নো ভিডিও দেখতেন।

আজ মঙ্গলবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন এডিসি মোহাম্মদ আহসান, গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন ও পরিদর্শক (তদন্ত) নন্দলাল প্রমুখ।

মোহাম্মদ ইলতুৎমিশ বলেন, রফিকুল ইসলাম মাদানীর মোবাইল ফোনে পর্নো ভিডিও পেয়েছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। তিনি নিয়মিত পর্নোগ্রাফি ভিডিও দেখতেন। এ ছাড়া রাষ্ট্রবিরোধী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতেন। তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(৫)(ক) ধারা যুক্ত করা হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, কারাগারে থাকা রফিকুল ইসলামের ৭ দিনের রিমান্ড চেয়ে আজ সকালে গাজীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করা হয়েছে।

এর আগে গত ৮ এপ্রিল নেত্রকোনার নিজ বাড়ি থেকে আটকের পর গাছা থানায় রফিকুলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে র‌্যাব। এ সময় তার কাছ থেকে চারটি মোবাইল ফোন জব্দ করা হয়। এরপর থেকে তিনি গাজীপুরের কাশিমপুর জেলহাজতে রয়েছেন। তার বিরুদ্ধে একই আইনে গাজীপুরের বাসন থানায় আরেকটি মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com