শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হৃদয়-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ১০০ ভরাডুবির পর ট্রাম্পের নতুন চিফ অব স্টাফের দায়িত্বে মিলার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

আইপিএল: মালিঙ্গাকে যে আসনে বসালেন ম্যাকক্লেনাঘান

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯
  • ৪২৩ বার

২০১৫ সাল থেকে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলছেন নিউজিল্যান্ডের গতিতারকা মিচেল ম্যাকক্লেনাঘান। দলের পেস বিভাগের অন্যতম সেরা যোদ্ধা তিনি। চাপের মুখে তার আগুনে স্পেল ম্যাচের রং পাল্টে যায়।

পুরনো হোক বা নতুন বল ম্যাকক্লেনাঘান নিজের জাত চিনিয়েছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। এবার ফ্র্যাঞ্চাইজি সতীর্থ লাসিথ মালিঙ্গাকে শ্রদ্ধা জানিয়ে সবার হৃদয় জিতে নিলেন তিনি।

গেলবারের ও সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন মুম্বাই আসন্ন আইপিএলে ম্যাকক্লেনাঘানের স্বদেশী ট্রেন্ট বোল্টকে টিমে নিয়েছে। মনে করা হচ্ছিল, তাকে ছেড়ে দেবে রোহিত শর্মা অ্যান্ড কোং। কিন্তু কিউই তারকাকে ধরে রেখেছে নীতা আম্বানির দল।

এক ভক্ত ম্যাকক্লেনাঘানকে শুভেচ্ছা জানিয়েছেন নতুন মৌসুমের জন্য। সোশ্যাল মিডিয়া টুইটারে তিনি লিখেছেন, মিচ আমি আশা করি, তুমি মালিঙ্গাকে টপকে মুম্বাইয়ের সর্বকালের সেরা বিদেশি বোলার হয়ে উঠবে। তোমাকে মুম্বাইয়ের হয়ে ফের খেলতে দেখার জন্য মুখিয়ে আছি।

এ টুইট দেখে ম্যাকক্লেনাঘান লেখেন, একজন জিনিয়াসের পাশে দ্বিতীয় হয়ে আসতে পেরেই আমি খুশি। মালিঙ্গার চেয়ে ভালো হওয়ার অনুমোদন কারো নেই।

গেলবার রুদ্ধশ্বাস ফাইনালে চেন্নাই সুপার কিংসকে ১ রানে হারিয়ে শিরোপা জেতে মুম্বাই। শেষ ওভারে একাই ম্যাচের হিসাব বদলে দেন দলের সেরা বোলার মালিঙ্গা। তিনিই মুম্বাইয়ের আইপিএল ইতিহাসে সেরা বিদেশি বোলার।

১২২ ম্যাচে ১৭০ উইকেট নিয়েছেন লংকান এ কিংবদন্তি। আর গেল মৌসুমে ১২ ম্যাচে ইয়র্কার মাস্টার নেন ১৬ উইকেট।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com