মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

অভ্যন্তরীণ রুটে বিমানের ফ্লাইট চলাচল শুরু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ১৮৬ বার

টানা ১৬ দিন পর দেশের অভ্যন্তরীণ রুটে বিমানের ফ্লাইট চলাচল শুরু হয়েছে। আজ সকাল থেকে ফ্লাইট চলাচল শুরু হয়। এর আগে মঙ্গলবার (২০ এপ্রিল) বেবিচক সীমিত পরিসরে বুধবার (২১ এপ্রিল) থেকে ফ্লাইট চলাচলের অনুমতি দেয়।  অনুমতি পাওয়ার পরপরই ফ্লাইট চালুর ঘোষণা দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং নভোএয়ার।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, সকাল থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুইটি অভ্যন্তরীণ ফ্লাইট যশোর ও চট্টগ্রামে যায়। এছাড়াও দিনব্যাপী অন্যান্য এয়ারলাইনগুলোর ফ্লাইট পরিচালনার কথা রয়েছে।
তবে কোনো এয়ারলাইনই কক্সবাজার ও রাজশাহী রুটে ফ্লাইট ঘোষণা করেনি। গত ৫ই এপ্রিল থেকে সরকার ঘোষিত বিধিনিষেধের কারণে অভ্যন্তরীণ রুটের ফ্লাইট চলাচল বন্ধ ছিল। বেবিচক জানায়, দেশের বিভিন্ন জেলা থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যাওয়া প্রবাসীরা লকডাউনের কারণে সড়কপথে বাড়ি ফিরতে পারে না। তাই তাদের জন্যেই প্রধানত ফ্লাইট চালু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com