মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

লকডাউনের ব্যাপারে ‘পরিষ্কার’ নির্দেশনা দেওয়া হয়েছে : মন্ত্রিপরিষদ সচিব

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩১ মে, ২০২১
  • ১৭৯ বার

করোনাভাইরাসের পরিস্থিতি খারাপ হলে স্ব স্ব অঞ্চলের স্থানীয় প্রশাসন, সিভিল সার্জন ও জনপ্রতিনিধিরা পুরো জেলা বা আংশিক এলাকায় লকডাউন দিতে পারবেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। এ সময় বিষয়টি নিয়ে ‘পরিষ্কার’ নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি সীমান্তবর্তী সাত জেলায় লকডাউনের সুপারিশ করেছে। এ বিষয়ে পদক্ষেপ জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, করোনা সংক্রমণের পরিস্থিতি বুঝে সীমান্তের সাত জেলায় লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত নিতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া আছে।

গত শনিবার এক বৈঠকে বিশেষজ্ঞ কমিটি নওগাঁ, নাটোর, সাতক্ষীরা, যশোর, রাজশাহী, কুষ্টিয়া ও খুলনা জেলায় লকডাউনের সুপারিশ করে। এসব জেলায় সংক্রমণ বেশি। এ ছাড়া নোয়াখালী ও কক্সবাজারের সংক্রমণ নিয়ে উদ্বেগ জানায় কমিটি।

বিশেষজ্ঞ কমিটি এ সুপারিশ গতকাল রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়ে জানায়। আজ মন্ত্রিসভার বৈঠকে সাত জেলার লকডাউনের বিষয়ে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়ার কথা জানাল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com