সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানালেন নতুন সেনাপ্রধান

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ১৭০ বার

সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ।

শনিবার বেলা ১১টার দিকে মূল বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

এ সময় সেনাপ্রধান বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে তাদের সম্মানে সালাম প্রদর্শন করেন। এ সময় সেনাবাহিনীর চৌকস দল গার্ড অব অনার দেয়।

স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর শেষে ১১টা ১০ মিনিটে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের জন্য রওনা দেন।

এর আগে ধানমণ্ডি ৩২-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সেনাপ্রধান। পরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন তিনি।

পরিদর্শন বইয়ে সইয়ের পর সেনাপ্রধান সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com