বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

বয়স ২৫ হলেই নেওয়া যাচ্ছে টিকা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ১৭৯ বার

এখন থেকে ২৫ বছর বা তার বেশি বয়সী বাংলাদেশিরা করোনাভাইরাসের টিকা নিতে পারবেন। করোনার টিকা নিতে নিবন্ধনের জন্য সুরক্ষা অ্যাপে বয়সসীমা ২৫ বছর ও তদূর্ধ্ব করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে করোনার টিকার নিবন্ধনের ‘সুরক্ষা অ্যাপে’ নিবন্ধন করতে গিয়ে দেখা যায়, ২৫ বছর ও এর বেশি যেকোনো বয়সী বাংলাদেশি কোভিড-১৯ টিকা নিতে পারবেন। গত ৫ জুলাই টিকা নিবন্ধনের বয়সসীমা কমিয়ে ৩৫ করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম। এর ১৪দিন পরই ১৯ জুলাই টিকা নিবন্ধনের বয়সসীমা কমিয়ে ৩০ বছর করা হয়।

দেশে গত ৭ ফেব্রুয়ারি থেকে গণটিকাদান কার্যক্রম শুরু হয়। এর পরের দিন করোনার টিকার জন্য নিববন্ধনের জন্য ৪০ বছর বয়সসীমা নির্ধারণ করে সরকার। সেদিন দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্দেশনা দেন। এর আগে ৫৫ বছর বয়সীদের টিকার জন্য নিবন্ধন করার অনুমোদন দেওয়া হয়েছিল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com