বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২ হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মেসির সম্মানে দশম মিনিটে ‘থেমে যাবে’ আর্জেন্টিনার সব ম্যাচ নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট এমবাপ্পেকে অপহরণ ও বাড়িতে হামলার পরিকল্পনা, চাঞ্চল্যকর তথ্য ফাঁস তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

বিকেলে খালেদা জিয়ার সাথে স্বজনদের সাক্ষাৎ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯
  • ৪০২ বার

একমাস পর আজ শনিবার বিকেলে বিএনপির চেয়ারপারসন কারাবন্দী বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করবেন তার স্বজন ও পরিবারের সদস্যরা। গত ১ এপ্রিল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন বেগম জিয়ার সাথে একমাস ধরে কাউকে সাক্ষাৎ করতে দিচ্ছে না বলে অভিযোগ করেন বিএনপির সিনিয়র নেতারা।

সাক্ষাৎ প্রার্থীরা হলেন-খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম, ভগ্নিপতি রফিকুল ইসলাম, ভাই শামীম ইস্কান্দার, ভাবী কানিজ ফাতেমা, ভাতিজা অভিক ইস্কান্দার, ভাগ্নি শাহিনা জামান খান।

গত ৪ ডিসেম্বর সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছিলেন, দেশনেত্রীকে নিয়ে সরকারের অশুভ ষড়যন্ত্রের আরেকটি জলজ্যান্ত প্রমান হলো গত ২৫ দিন ধরে তার সঙ্গে স্বজনদের সাক্ষাৎ করতে দেয়া হচ্ছে না। এটি জেলকোডের চরম লঙ্ঘন। এটির মাধ্যমে বিধি-বিধানকে উপেক্ষা করে প্রতিহিংসার বিধানকেই চরিতার্থ করা হচ্ছে। গত ১৩ নভেম্বরের পর থেকে আর সাক্ষাতের অনুমতি দেয়া হচ্ছে না। আমরা বর্তমানে তার শারীরিক পরিস্থিতি নিয়ে চরম আশংকায় দিনাতিপাত করছি। রিজভীর দাবির প্রেক্ষিতে আজ একমত পর বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন তার স্বজনরা।

জানতে চাইলে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, আমি শুনেছি বিএনপির চেয়ারপারসন বেগম জিয়াকে তার স্বজনরা বিকেলে দেখতে যাবেন।

প্রসঙ্গত ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে ওইদিন থেকেই কারাবন্দী বেগম খালেদা জিয়া। তার মুক্তির দাবিতে বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছে বিএনপি সহ বিভিন্ন অংগ সংগঠন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com