শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

এবি পার্টি থেকে গণপদত্যাগ!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭৪ বার

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) থেকে গণপদত্যাগ করেছেন দলটির শীর্ষ স্থানীয় নেতাসহ জেলা ও মহানগরীর ২০ নেতা-কর্মী। শুক্রবার দলটির বিভিন্ন স্তরের নেতারা পদত্যাগ করেছেন।

পদত্যাগকারী শীর্ষ নেতৃত্বের মধ্যে রয়েছেন-কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক ড. শাহেদ চৌধুরী, যুগ্ম সদস্য সচিব আব্দুল আউয়াল মামুন, সহকারী সদস্য সচিব মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, কেন্দ্রীয় নারী নেত্রী রেখা আকতার, ঢাকা মহানগর উত্তর সভাপতি নাজমুল হুদা অপু, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি উবাইদুল্লাহ মামুন, ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি আব্দুল্লাহ আল হাসান সাকীব, ব্রাম্মনবাড়ীয়া জেলা সভাপতি ইব্রাহিম খান সাদাত, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সদস্য সচিব তাফহীমুল ইসলাম প্রমুখ। পদত্যাগকারী নেতারা জানান, এবি পার্টির আহবায়ক সোলায়মান চৌধুরী ও সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জুকে মোবাইল ফোনের মাধ্যমে পদত্যাগের বিষয়টি জানিয়েছেন। দলটির যাত্রা হয়েছে ২০২০ সালের মে মাসে। মাত্র দেড় বছরের মাথায় কেন্দ্রীয় নেতাসহ ঢাকা মহানগরী ও জেলা পর্যায়ের নেতাকর্মীদের পদত্যাগের ঘটনা ঘটলো।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com