বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

আমি চ্যাম্পিয়ন হলেই খুশি হবো : রাজ্জাক

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ৪০৫ বার

আরও একটি বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। প্রায় দেড় যুগ ধরে বেশ কয়েকটি টুর্নামেন্টে গিয়েও ফিরতে হয়েছে খালি হাতে। সবশেষ ২০১৫ সালে ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলেছিল টাইগাররা। এরচেয়ে বড় অর্জন বলতে বিশ্ব মঞ্চে আর কিছুই নেই। টি-টোয়েন্টি অন্যদের চেয়ে কিছুটা পিছিয়ে বাংলাদেশ। তবে দলের কাছে বাড়তি প্রত্যাশা না থাকলেও চ্যাম্পিয়ন হোক এমনটাই চান আব্দুর রাজ্জাক।

আজ শনিবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই নির্বাচক বলেন, ‘সেরা দলই যাচ্ছে। আশা করব যেন ভালো একটা ফলাফল হয়। অমুক অবস্থানে দলকে দেখতে চাই- এভাবে বলা ঠিক হবে না। কারণ ভালোর শেষ নেই।’

দলের প্রতি আলাদা কোনো প্রত্যাশা না থাকলেও বিশ্বমঞ্চে দারুণ কিছু দেখতে চান তিনি। তিনি বলেন, ‘আমি তো খুশি হব চ্যাম্পিয়ন হলেই। আমি নিশ্চিত আপনারা সবাইও তাতেই খুশি হবেন। আমি চাইব বাংলাদেশ দল যেন ভালো ক্রিকেট খেলে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com