মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ৮ জনের ৭ বছর কারাদণ্ড ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ‘বিদায় নেওয়া সহজ নয়’, আর্জেন্টিনাকে আবেগঘন বার্তা মেসির ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ প্রধানমন্ত্রীর দিল্লিতে রাহুলের মামলা দায়ের, ‘ভারত হবে যন্তর মন্তর’ বিশ্বব্যাংক থেকে দশ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার হুতির হামলা : নিরাপত্তা শঙ্কায় প্রাসাদ থেকে প্রাসাদে ছুটছেন যুবরাজ সালমান: রিপোর্ট মঙ্গল গ্রহে নতুন রেকর্ড গড়ল নাসার পারসিভারেন্স রোবটযান ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী

‘রিটজ’ ব্রাউজারে গেম খেলে মোবাইল রিচার্জ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২০
  • ৫০১ বার

মোবাইলে গেম খেলতে আগ্রহীদের ব্যালেন্স পাওয়ার সুযোগ দিতে নতুন ফিচার চালু করেছে ‘রিটজ’ ব্রাউজার। ফিচারটি কাজে লাগিয়ে ব্রাউজারটিতে অনলাইনে গেম খেললেই পাওয়া যাবে পয়েন্ট। আর এ পয়েন্ট ব্যবহার করে মোবাইলে ব্যালেন্স রিচার্জ করা যাবে। রিটজ ব্রাউজার থেকে প্রাপ্ত এ পয়েন্ট কখনোই মেয়াদোত্তীর্ণ হবে না। যে কোনো সময় মোবাইল রিচার্জ করা যাবে।

বাংলাদেশে তৈরি ব্রাউজারটি অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে তৈরি ডিভাইসে ব্যবহার করা যাবে।

এছাড়াও ট্রাভেলসের ক্ষেত্রে সময়োপযোগী নতুন ধরনের ফিচার যুক্ত করেছে রিটজ ব্রাউজার। যার মাধ্যমে ফ্লাইট ও হোটেল বুকিংয়ের প্রয়োজন হলে ভ্রমণকারীরা বিভিন্ন এজেন্সি ও প্রতিষ্ঠানের অফার এবং সুবিধাগুলোর মধ্যে তুলনা করে প্যাকেজ বেছে নেওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি ব্রাউজারটিকে ইউজার ফ্রেন্ডলি করে তুলতে রয়েছে নিউজ আপডেট, লাইভ টিভি দেখা, রেডিও শোনার ব্যবস্থা, খাবারের রেসিপি ও অফলাইন গেমসহ নানা প্রয়োজনীয় ফিচার যা ব্যবহারকারীকে অন্যান্য একাধিক অ্যাপস ব্যবহারের ঝামেলা থেকে দূরে রাখবে।

রিটজ ব্রাউজারটি এখন পর্যন্ত গুগল প্লে স্টোর থেকে দেড় মিলিয়নের বেশি ডাউনলোড করা হয়েছে। অ্যানড্রয়েড ভার্সন ৪ দশমিক ১ ও সকল সংস্করণের জন্য বাংলাদেশি এ ব্রাউজারটি ইতোমধ্যে ইন্টারনেট ব্যবহারকারীদের নজর কাড়তে সক্ষম হয়েছে।

রিটজ ব্রাউজার ডাউনলোড করতে নিচের লিঙ্কটি ক্লিক করুন :

https://play.google.com/store/apps/details?id=acr.browser.raisebrowserfull&hl=en
সূত্র : প্রেস বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com