বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মানুষকে সুবিচার পাওয়ার নিশ্চয়তা দিতে চাই : অ্যাটর্নি জেনারেল ট্রাম্প যুদ্ধ থামিয়ে দিতে পারেন, শঙ্কায় নতুন পাঁয়তারা নেতানিয়াহুর শিশুদের যৌন নিপীড়ন মামলায় মেটাকে ৪৫০০ কোটি টাকা জরিমানা পদ্মায় বাসডুবি: পরিচয় মিলল নিহত ২৬ জনের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের সচিব পদে বড় রদবদল জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা গ্লোবাল সামিটে মেলানিয়া ট্রাম্পসহ ফার্স্ট লেডিদের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ অঙ্গসংগঠনের মেয়াদহীন কমিটির চাপ বিএনপির কাঁধে স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল পাকিস্তান

বার্সেলোনাকে টপকে শীর্ষে রিয়াল মাদ্রিদ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২০
  • ৩৩৮ বার

দারুণ উত্তেজনাকর এক ম্যাচে রোববার রাতে ভায়াদোলিদের বিপক্ষে ১-০ গোলের জয় নিয়ে বার্সেলোনাকে পেছনে ফেলে স্প্যানিশ লীগে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ।

তবে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলা শুরু করলেও জয়ের দেখা পেতে যথেষ্টই ঘাম ঝরাতে হয়েছে রিয়ালকে।

এর আগে, শুরুতেই এগিয়ে যেতে পারতো জিদানের শিষ্যরা। ত্রুসের ফ্রি কিক থেকে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছিলেন কাসেমিরো। তবে অফ সাইড হওয়ায় বাতিল হয় গোলটি।

এরপর অধিকাংশ সময় বল দখলে রেখে ভায়াদোলিদকে বেশ চাপেই রাখে রিয়াল মাদ্রিদ। অবশেষে খেলার ৭৮ মিনিটে স্বস্তি আসে রিয়াল শিবিরে। টনি ক্রুসের ক্রস হেড থেকে প্রতিপক্ষের জালে বল জড়ান নাচো। আর সেই গোল থেকে জয় নিয়েই বার্সাকে টপকে স্প্যানিশ লীগে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসে লস ব্লাঙ্কোসরা।

এই জয়ের মধ্য দিয়ে ২১ ম্যাচে ১৩ জয় ও ৭ ড্রয়ে ৪৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে পৌঁছে গেল রিয়াল মাদ্রিদ। আর ৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে চলে গেল বার্সেলোনা। ইউএনবি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com