শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বাল্যবিবাহ, বহুবিবাহ ও জালিয়াতি রোধ সহজ হবে: আইনমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন হুইপ দুলু পে-স্কেলের পরও দুর্নীতি হলে সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে নামবে জনগণ-ভোলায় সারজিস আলম রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্ট ভবন নির্মাণে ভুয়া বিলে ৬.৩২ কোটি টাকা আত্মসাৎ স্থানীয় নির্বাচনে কোনো বেআইনি নির্দেশনা দেবো না: সিইসি চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর যেন ফিরে এসেছে নব্বইয়ের দশক এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশের তারিখ ঘোষণা

ভারতে চিন্তা বাড়াচ্ছে করোনা, বিমানযাত্রীদের জন্য নয়া নির্দেশিকা

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ২৮৭ বার

যত চিন্তা পূর্ব এশিয়ায়। বিশেষ করে চীন লাগোয়া ছ’টি দেশের ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট বিএফ.৭-কে নিয়ে। আর তাই ভারতে নতুন বছরে নতুন করে জারি হলো নির্দেশিকা।

বিশেষজ্ঞদের আশঙ্কা, যেকোনো সময় অনুপ্রবেশ ঘটতে পারে ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট বিএফ.৭-এর। তাই চীন, সিঙ্গাপুর, হংকং, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড আর জাপান থেকে আগত যাত্রীদের আরটি-পিসিআর নেগেটিভ সার্টিফিকেট সাথে রাখতে হবে।

এই নিয়ম ক’দিন আগেই চালু করেছিল ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। কিন্তু ওই নির্দেশ যথেষ্ট বলে মনে করছে না কেন্দ্র। তাই সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন নির্দেশিকা দিয়ে জানিয়েছে, পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে আগত যাত্রী, যারা এই ছ’টি দেশ ট্রানজিট উড়ান মারফতও ছুঁয়ে আসবেন, তাদেরও ভারতীয় কোনো বিমানবন্দরে নামতে হলে, আরটি-পিসিআর নেগেটিভ সার্টিফিকেট সাথে রাখতে হবে। এর পরেও ২ শতাংশ যাত্রীর র‍্যান্ডম টেস্ট হবে।

একটা সময় ছিল, যখন আন্তর্দেশীয় কিংবা আন্তর্জাতিক বিমানে ওঠার আগে সমস্ত যাত্রীকেই আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্ট সাথে রাখতে হতো। নাহলে জমা করতে হতো এয়ার-সুবিধা পোর্টালে। কিন্তু করোনার চোখ রাঙানি কমতে ধীরে ধীরে শিথিল হয় সেসব নিয়ম। কিন্তু এখন ওমিক্রনের বিএফ.৭ উপ-প্রজাতির দাপাদাপি শুরু হয়েছে চীন, জাপান-সহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশে। তাই সেই সব দেশ থেকে আগত যাত্রীদের তো বটেই, ওই সব দেশ ট্রানজিট উড়ানে ছুঁয়ে আসা যাত্রীদের জন্যও একই নিয়ম সোমবার থেকে চালু করেছে দেশটি।

অর্থাৎ গন্তব্য ওই ছ’টি দেশ না হলেও যদি ওই দেশগুলোর কোনো শহরে বিমান অবতরণের পর ফের যাত্রা শুরু করে, তাহলেও আরটি-পিসিআর নেগেটিভ সার্টিফিকেট সাথে রাখতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com