শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

টুথপেস্ট ব্যবহারে বাড়তে পারে হাড়ের ক্ষয়!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪০৬ বার

দাঁত পরিষ্কারের পাশাপাশি রূপ চর্চাতেও ব্যবহার করা হয় টুথপেস্ট। এই টুথপেস্টের কারণে হাড় ক্ষয়ের মতো সমস্যা হতে পারে বলে দাবি করছেন গবেষকেরা।

গবেষকদের দাবি, টুথপেস্টে থাকা এক ধরনের রাসায়নিক পদার্থ থেকে হতে পারে এই হাড়ের ক্ষয়। প্রতিদিন ব্যবহার বাড়তে পারে এই সমস্যা।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ’র প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে যে, টুথপেস্টে এক ধরনের রাসায়নিক থাকার কারণে হাড়ের ক্ষয় হয়। টুথপেস্টে ট্রাইক্লোসানের সঙ্গে অস্টিওপরোসিসের সরাসরি যোগাযোগ রয়েছে, যা নারীদের শরীরে খনিজের ঘনত্ব কমিয়ে দেয়।

১ হাজার ৮৪৮ জন নারীর ব্যবহৃত সাবান, হ্যান্ড স্যানিটাইজার, টুথপেস্ট এবং মাউথওয়াশের মধ্যে এই ট্রাইক্লোসান পাওয়া গেছে। তাই এসব জিনিস ব্যবহারের সময় সতর্ক থাকতে বলেছেন গবেষকরা।

বয়সজনিত কারণেই প্রধানত হাড় ক্ষয়ের সমস্যা দেখা যায়। এ ছাড়া বিভিন্ন কারণে হতে পারে এই সমস্যা। বিশেষ করে নারীদের মধ্যে হাড় ক্ষয়ের বিষয়টি বেশি দেখা যায়। অনেকের অল্প বয়স থেকে শুরু করে ৩০ বছর পর হতে পারে এই সমস্যা। এই হাড় ক্ষয় ভবিষ্যতে বাতের ব্যথায় পরিণত হয়। সময় যত যাবে, এই ব্যথা বাড়বে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com