রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
লিড নিউজ

নিউইয়র্ক পুলিশের ক্যাপ্টেন পদে পদোন্নতি পেলেন বাংলাদেশি সফিউল

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডিতে) ক্যাপ্টেন পদে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশের পটুয়াখালী জেলার কৃতী সন্তান একেএম সফিউল আলম প্রিন্স। গত ২৮ এপ্রিল দুই শতাধিক পদোন্নতিপ্রাপ্তের মধ্যে একমাত্র বাংলাদেশি হিসেবে ক্যাপ্টেন পদে

বিস্তারিত...

যুক্তরাষ্ট্রে গুলিতে নিহত অন্তত ৫

মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ক্লিভলেন্ডে সন্দেহভাজন এক বন্দুকধারীর গুলিতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার রাতে ক্লিভলেন্ডের একটি বাড়িতে এই গুলির ঘটনা ঘটেছে। শনিবার স্থানীয় পুলিশের বরাত দিয়ে মার্কিন

বিস্তারিত...

জ্যাকসন হাইটসে ডাকাতি, ২৫ হাজার ডলার লুট

নিউইয়র্ক (ইউএনএ): নিউইয়র্ক সিটির ব্যস্ততম এলাকা জ্যাকসন হাইটসে একটি স্টোরে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটেছে। গত সপ্তাহে জ্যামাইকার কাওরান বাজার সুপার

বিস্তারিত...

আগামীকাল শুরু এসএসসি পরীক্ষা

সারাদেশে ২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে রোববার (৩০ এপ্রিল)। ২০২৩ সালের সংশোধিত ও পুনর্বিন্যাসকৃত সিলেবাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা হবে। শিক্ষা

বিস্তারিত...

পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নে অর্জিত অগ্রগতিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ

বাংলাদেশ সরকার কর্তৃক পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়নের অগ্রগতিকে স্বাগত জানিয়েছে আদিবাসী সংক্রান্ত জাতিসংঘের স্থায়ী ফোরাম। নিউইয়র্কস্থ জাতিসংঘ সদর দপ্তরে ১৭ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত ২২তম অধিবেশনের প্রতিবেদনে এমন পর্যবেক্ষণ

বিস্তারিত...

ওয়াশিংটন ডিসি পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াশিংটন ডিসি পৌঁছেছেন। আগামী ১ মে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে অংশীদারিত্বের ৫০ বছর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে তিনি যুক্তরাষ্ট্র গেছেন। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ইউনাইটেড

বিস্তারিত...

কুইন্সের গাড়ি চালকেরা ভয়ঙ্কর জরিমানা আতঙ্কে

লং আইল্যান্ড-কুইন্স এক্সপ্রেসওয়েতে যারা প্রতিদিন চলাচল করেন, তারা এখন জরিমানা আতঙ্কে পড়েছেন। লং আইল্যান্ড এক্সপ্রেসওয়েতে মোবাইল স্পিড ক্যামেরা বসানোর ফলে এখন তারা বেশ বিপদে রয়েছেন। অবশ্য অনেকেই মনে করছেন, মোবাইল ক্যামেরা বসানো একটি ভালো উদ্যোগ। বিশেষ করে গাড়িচালক ও শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি মাথায় রাখলে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো প্রতিরোধ করা দরকারই ছিল। নর্থইস্ট কুইন্স এবং নাসাউ অ্যান্ড সাফোক কাউন্টির বিভিন্ন অবস্থানে এসব মোবাইল স্পিড ক্যামেরা বসানো হয়েছে। একটি সূত্র জানিয়েছে, ৪৫ মিনিটের একটি ট্রায়ালে সাড়ে ছয় হাজার নিয়ম লঙ্ঘন ধরা পড়েছে। প্রতিটি লঙ্ঘনে ৫০ ডলার করে জরিমানা ধরা হলে এতে মোট জরিমানা হয় তিন লাখ ২৫ হাজার ডলার।

বিস্তারিত...

অভিবাসী পাঠানো নিষিদ্ধের আহ্বান অ্যাডামসের

অন্যান্য রাজ্যের নিউইয়র্ক সিটিতে অভিবাসী পাঠানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করার জন্য ফেডারেল ইমারজেন্সি ম্যানেজমেন্ট অ্যাজেন্সির (এফইএমএ) প্রতি আহ্বান জানিয়েছেন মেয়র এরিক অ্যাডামস। চলতি সপ্তাহে তিন দিনে ১৩ শ’ অভিবাসী আসার প্রেক্ষাপটে এই আহ্বান জানালেন তিনি। অভ্যন্তরীণ বাজেট নিয়ে ব্রিফ করার সময় ‘হতাশ’ অ্যাডামস এই আবেদন জানিয়েছেন। তিনি জানান, অন্যান্য রাজ্য ফেডারেল অ্যাজেন্সির অর্থে বাসভর্তি করে অভিবাসীদের নিউইয়র্ক সিটিতে পাঠাচ্ছে। এফইএমএর উচিত হবে এটা বন্ধ করা। কারণ, অভিবাসীদের পেছনে অনেক অর্থ ব্যয় হচ্ছে। নিউইয়র্ক সিটির জন্য এটা বোঝা হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, ‘এফইএমএ কেন অন্য সব রাজ্যকে অর্থ দিচ্ছে বাসভর্তি করে লোকজনকে নিউইয়র্ক সিটিতে পাঠানোর জন্য?’ নিউইয়র্ক সিটিতে গত তিন দিনে ১৩ শ’ এবং ১৯ এপ্রিল থেকে ২৩ শ’ অভিবাসী নিউইয়র্কে এসেছে। তাদের আশ্রয় দেওয়ার জন্য আটটি নতুন শেল্টার চালু করা হয়েছে। অ্যাডামস এই সমস্যা সমাধানে হোয়াইট হাউসের সহায়তা কামনা করেছেন। এ ব্যাপারে যথাযথ সহায়তা না করার জন্য তিনি গত সপ্তাহে ফেডারেল সরকারের তীব্র সমালোচনাও করেন। এফইএমএ অভিবাসীবিষয়ক সমস্যা লাঘব করার জন্য ৮০০ মিলিয়ন ডলার প্রদান করার প্রস্তুতি নিচ্ছে। অ্যাডামস চান, ওই অর্থ থেকে ৬৫০ মিলিয়ন ডলার যেন নিউইয়র্ক সিটিকে দেওয়া হয়। এখন পর্যন্ত নিউইয়র্ক সিটি মাত্র আট মিলিয়ন ফেডারেল সহায়তা পেয়েছে। নিউইয়র্ক সিটিতে বাসভর্তি করে অভিবাসীদের পাঠানোর কাজ শুরু করেন টেক্সাসের রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবোট। গত সামারে তার রাজ্যে আসা অভিবাসীদের তিনি পাঠিয়ে দিয়েছিলেন। এর পর থেকে নিউইয়র্ক সিটিতে ৫৮ হাজার ৩০০ অভিবাসী এসেছে। এদের মধ্যে ৩৬ হাজার ১০০ অভিবাসী বর্তমানে নগরী-পরিচালিত শেল্টার ও মানবিক ত্রাণ কেন্দ্রগুলোতে অবস্থান করছে। অভিবাসীদের পাঁচটি বরোর ১২০টি হোটেল ও শেল্টারে রাখা হয়েছে।

বিস্তারিত...

ন্যূনতম মজুরি ১ ডলার বাড়ছে নিউইয়র্ক সিটিতে

পরীক্ষামূলক বাজেট চুক্তির আওতায় নিউইয়র্ক সিটিতে আগামী বছর ঘণ্টাপ্রতি ন্যূনতম মজুরি ১৫ ডলার থেকে ১৬ ডলার এবং ২০২৬ সালে ১৭ ডলার হবে বলে গভর্নর ক্যাথি হোকুল জানিয়েছেন। তিনি ক্যাপিটলে সাংবাদিকদের বলেন, ‘নিউইয়র্কাররা হিমশিম খাচ্ছে। তারা যাতে তাদের বাড়ি ভাড়া দিতে পারে, ইউটিলিটি বিল পরিশোধ করতে পারে, তাদের সন্তানদের জন্য খাবার ক্রয় করতে পারে, সেজন্য আমরা বেতন বাড়াতে চাচ্ছি।’ প্রস্তাব অনুযায়ী নিউইয়র্ক সিটি, লং আইল্যান্ড ও ওয়েস্টচেস্টার কাউন্টিতে ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ন্যূনতম বেতন এক ডলার করে বাড়বে। আর ২০২৬ সাল পর্যন্ত প্রতি বছর বাড়বে ৫০ সেন্ট করে। গভর্নর হোকুল ১ ফেব্রুয়ারি তার খসড়া বাজেটে যতটুকু প্রস্তাব করেছিলেন, এই বৃদ্ধি তার চেয়ে বেশি। সিনা কলেজের এক জরিপে দেখা গেছে, ৭০ ভাগ ভোটার এই বৃদ্ধিকে সমর্থন করেছে। এমনকি রিপাবলিকানরা পর্যন্ত একে সমর্থন করেছে। তবে ব্যবসায়ী নেতারা বলছেন, করোনাভাইরাস মহামারির ধকল এখনো কাটানো সম্ভব হয়নি। এখন এই বেতন বৃদ্ধি ব্যবসায়ে নেতিবাচক প্রভাব পড়বে। তবে বেতন বাড়ানোর ফলে শ্রমিক ছাঁটাই এবং তাদের বদলে রোবট নিয়োগের পথ সুগম করবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন কুইন্স চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট টম গ্রেচ। তিনি জানিয়েছেন, মজুরি বৃদ্ধি হজম করা কঠিন। কারণ ছোট ছোট ব্যবসাপ্রতিষ্ঠান মজুরি বৃদ্ধিতে কুলুতে না পেরে অটোমেশনের দিকে যাবে।

বিস্তারিত...

নিউইয়র্ক সিটির আগামী বাজেট ১০৬ বিলিয়ন

নিউইয়র্ক সিটির বাজেট ২০২৪ সালে রেকর্ড ১০৬.৭ বিলিয়ন ডলার হবে বলে জানিয়েছেন মেয়র এরিক অ্যাডামস। তিনি জানিয়েছেন, অভিবাসন সঙ্কট, মুদ্রাস্ফীতি ও নতুন শ্রমচুক্তির কারণে বাজেটের আকার ভয়াবহ মাত্রায় বেড়ে যাবে। অ্যাডামস বলেন, আমরা যেসব চ্যালেঞ্জের মুখে পড়েছি, সেগুলো বাস্তব। আশ্রয়প্রার্থীদের নিয়ে সঙ্কট, শ্রমচুক্তিতে তহবিলের সংস্থান করা এবং কর রাজস্ব প্রবৃদ্ধিতে মন্থরতার বিষয়গুলো মাথায় রেখে বাজেট অবশ্যই বুদ্ধিমত্তার সাথে প্রণয়ন করতে হবে। তিনি বলেন, অভিবাসীদের আশ্রয় দিতে গিয়ে নগরীর ওপর চাপ সৃষ্টি হচ্ছে। ২০২৫ সাল নাগাদ এ খাতে ৫.৩ বিলিয়ন ডলার ব্যয় হবে বলে তিনি মন্তব্য করেন। অ্যাডামস বলেন, ‘কিছু কিছু বিষয় আমাদের অব্যাহত অগ্রগতির প্রতি হুমকি সৃষ্টি করেছে। এর একটি হলো আশ্রয়প্রার্থী সঙ্কট।’ তিনি বলেন, ‘এই খাতে আমাদের সম্ভবত চলতি অর্থবছরে ১.৪ বিলিয়ন ডলার ব্যয় করতে হবে। আর আগামী বছর ব্যয় হবে ২.৯ বিলিয়ন ডলার।’ তিনি বলেন, নগরী বর্তমানে ৩৫ হাজারের বেশি অভিবাসীকে লালন করছে। তাদেরকে পাঁচটি বরার হোটেল ও শেল্টারগুলোতে রাখা হয়েছে। তবে অ্যাডামস এখন সবচেয়ে বড় যে আর্থিক চ্যালেঞ্জের মুখে পড়েছেন তা হলো নতুন শ্রমচুক্তির কারণে যে অর্থ পরিশোধ করতে হবে তা। নগরীর তিন লাখ ২৮ হাজার শ্রমশক্তিকে নতুন চুক্তির ফলে বর্ধিত পারিশ্রমিক দিতে হবে। তার প্রশাসন ইতোমধ্যেই দুটি গুরুত্বপূর্ণ শ্রমিক ইউনিয়নের সাথে চুক্তি করেছে। এ দুটি ইউনিয়নের একটি হলো ডিস্টিক্ট কাউন্সিল ৩৭ এবং পুলিশ বেনেভোলেন্ট অ্যাসোসিয়েশন। এর ফলে নগরীকে ২০২৩ থেকে ২০২৭ সালের সময়কালে প্রায় ১৭ বিলিয়ন ডলার দিতে হবে।

বিস্তারিত...

© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com