রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
লিড নিউজ

অবৈধভাবে প্রবেশ করলে আশ্রয় দেবে না যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত দিয়ে অবৈধভাবে অভিবাসীদের আগমন ঠেকানোর জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছে বাইডেন প্রশাসন। এসবের মধ্যে রয়েছে ল্যাতিন আমেরিকার বিভিন্ন দেশে মাইগ্রেন্ট প্রসেসিং সেন্টার প্রতিষ্ঠা, ডির্পোটেশন বৃদ্ধি এবং বৈধ অভিবাসন ব্যবস্থা সম্প্রসারণ। এদিকে বাইডেন প্রশাসন নতুন যে নিয়ম চালু করতে চাচ্ছে, তাতে বলা হয়েছে যে অবৈধভাবে প্রবেশ করলে অভিবাসীদের আশ্রয় প্রাপ্তির মর্যাদা দেওয়া হবে না। মার্কিন কর্মকর্তারা ধারণা করছেন যে এতে করে অবৈধ অভিবাসন-প্রক্রিয়া হ্রাস পাবে। মার্কিন কর্মকর্তারা টাইটেল ৪২ নামের করোনাকালীন অভিবাসন-প্রতিরোধী আইন বাতিল করার উদ্যোগ গ্রহণের প্রেক্ষাপটে নতুন ব্যবস্থা গ্রহণ করছে বাইডেন প্রশাসন। ওই আইনে আশ্রয়প্রার্থীদের বহিষ্কার করার ব্যবস্থা ছিল। আগামী ১১ মে টাইটেল ৪২ বাতিল হয়ে যাওয়ার কথা রয়েছে। মার্কিন কর্মকর্তারা ধারণা করছেন, ওই আইন বাতিল হয়ে যাওয়ার পর অভিবাসীদের ঢল নামবে। এমনকি দিনে ১০ থেকে ১৩ হাজার পর্যন্ত অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে চাইবে বলে তারা আশঙ্কা করছেন। এমনকি ইতোমধ্যেই অবৈধভাবে সীমান্ত ক্রসিং বেড়ে গেছে বলে এক সিনিয়র মার্কিন কর্মকর্তা জানিয়েছেন। ওই কর্মকর্তা বলেন, বর্ডার পেট্রোল কেবল মঙ্গলবারই ৭,৫০০ অভিবাসীকে সীমান্ত অতিক্রম করতে দেখেছে। এটি মার্চের দৈনিক গড়ের চেয়ে ৪০ ভাগ বেশি। ল্যাতিন আমেরিকায় যেসব প্রসেসিং সেন্টার চালু করার কথা রয়েছে সেগুলোতেই যুক্তরাষ্ট্রে বৈধভাবে প্রবেশ করার বিষয়টি যাচাই-বাছাই করা হবে। এমনকি উদ্বাস্তুরা যুক্তরাষ্ট্রে প্রবেশের পর কোথায় থাকবে, তাদের পরিবারের ভিসা প্রোগ্রাম, সাময়িক ওয়ার্ক ভিসা ইত্যাদি কাজও সেখানেই সম্পন্ন করা হবে। ল্যাতিন আমেরিকার চোক-পয়েন্টগুলোতে হবে এসব সেন্টার। কলম্বিয়া ও গুয়েতেমালায় প্রথমে এসব সেন্টার প্রতিষ্ঠা করা হবে। এই প্রক্রিয়া সম্প্রসারণ করার জন্য যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই কয়েকটি দেশের সাথে আলোচনা শুরু করেছে। এক যৌথ সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী অন্থনি ব্লিকেন ও হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি আলেজান্দ্রো মেয়োরকাস বলেন, আঞ্চলিক প্রসেসিং হাবগুলো মাসে পাঁচ থেকে ছয় হাজার অভিবাসীর কাজ সম্পন্ন করবে বলে ধারণা করা হচ্ছে। প্রশাসন আরো জানিয়েছে যে তারা পরিবার পুনঃমিলন কর্মসূচিটি সম্প্রসারণ করবে। বর্তমানে এটি হাইতি ও কিউবান অভিবাসীদের জন্য প্রযোজ্য। এটি কলম্বিয়া, গুয়েতেমালা, এল স্যালভাডর, হন্ডুরাসের অভিবাসীদের জন্যও চালু করা হবে।

বিস্তারিত...

বরিস জনসনের ঋণ নিয়ে ক্ষোভের মধ্যে বিবিসি প্রধানের পদত্যাগ

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের জন্য একটি ব্যাংক ঋণে মধ্যস্থতা করতে গিয়ে অনিয়মের আশ্রয় নেয়ার অভিযোগ আসার পর পদত্যাগ করেছেন ব্রিটেনভিত্তিক বৈশ্বিক সংবাদমাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশনের (বিবিসি) চেয়ারম্যান রিচার্ড শার্প।

বিস্তারিত...

৪ দিনের জাপান সফর শেষে আজ ওয়াশিংটন যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরের দ্বিতীয় ধাপে (আজ) শুক্রবার ওয়াশিংটনের উদ্দেশে টোকিও ত্যাগ করবেন। তিনি শুক্রবার জাপানে তার চার দিনের সরকারি সফর শেষ করবেন। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও

বিস্তারিত...

সুদান থেকে দেশে ফিরতে ৭০০ বাংলাদেশির নিবন্ধন

সুদান থেকে দেশে ফেরার জন্য আগ্রহী বাংলাদেশিদের জড়ো করা হচ্ছে। খারতুমে বাংলাদেশ মিশনে এখন পর্যন্ত ৭০০ বাংলাদেশি দেশে ফিরতে আগ্রহ জানিয়ে নিবন্ধন করেছেন। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক তারিকুল

বিস্তারিত...

বজ্রপাতে প্রাণ গেল ৮ জনের

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দাবদাহ বয়ে যাচ্ছিল। এই তাপপ্রবাহের মধ্যেই আজ বৃস্পতিবার বিকেলে স্বস্তির বৃষ্টির দেখা পেল দেশবাসী। সঙ্গে ছিল কালবৈশাখী ঝড়। ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতে দেশের বিভিন্ন স্থানে ৮ জনের

বিস্তারিত...

কৌশলগত অংশীদারিত্বের অংশ হিসেবে সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে বাংলাদেশ-ভারতের সেনাপ্রধানের আলোচনা

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বৃহস্পতিবার দিল্লিতে জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভারতীয় সশস্ত্র বাহিনীর নিহত বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে তার ভারত সফর শুরু করেন।

বিস্তারিত...

সিটি নির্বাচনি ফাঁদে পা দেবে না বিএনপি

আসন্ন পাঁচ সিটি করপোরেশনের নির্বাচনকে ‘সরকারের ফাঁদ’ হিসাবে দেখছে বিএনপি। আন্দোলনকে ভিন্ন খাতে নিতে এ কৌশল নিয়েছে বলে মনে করছে দলটি। তাই এই পাতা ‘ফাঁদে’ পা না দিয়ে ভিন্ন কৌশলে

বিস্তারিত...

সহযোগিতা জোরদারে ঢাকা ও টোকিও’র মধ্যে ৮টি চুক্তি স্বাক্ষরিত

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপানে চার দিনের রাষ্ট্রীয় সফরের দ্বিতীয় দিনে আজ বুধবার ঢাকা ও টোকিও আজ আটটি চুক্তি স্বাক্ষর করেছে। কৃষি, মেট্রোরেল, শিল্প উন্নয়ন,

বিস্তারিত...

বাংলাদেশ-জাপানের মধ্যে ৮ চুক্তি ও সমঝোতা স্মারক সই

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে। আজ বুধবার জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ আলোচনা হয়। এ সময় দুই দেশের মধ্যে আটটি চুক্তি ও সমঝোতা

বিস্তারিত...

সুদানে বাংলাদেশ দূতাবাস-রাষ্ট্রদূতের বাসায় গুলি

সুদানের সামরিক বাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যে লড়াইয়ের ঘটনায় রাজধানী খার্তুমে বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের (চার্জ দ্য অ্যাফেয়ার্স) বাসায় পৃথকভাবে মেশিনগানের গুলি আঘাত হেনেছে। ১৫ ও ২২ এপ্রিল

বিস্তারিত...

© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com