রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
লিড নিউজ

রাষ্ট্রপতি হিসেবে আজ শপথ নিচ্ছেন মোহাম্মদ সাহাবুদ্দিন

নির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন আজ সোমবার শপথ নিচ্ছেন। তিনি হবেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি আবদুল হামিদের দ্বিতীয় পাঁচ বছরের মেয়াদ শেষ হয়েছে গতকাল রোববার। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানিয়েছেন,

বিস্তারিত...

ঈদের ছুটি শেষে অফিস খুলছে আজ

টানা পাঁচ দিন ঈদের ছুটি শেষে আজ সোমবার সরকারি অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খুলছে। রমজানের আগের সময়সূচি ধরে অর্থাৎ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে অফিস। এক

বিস্তারিত...

জ্যামাইকার কাওরান বাজারে ডাকাতি : ৩০ হাজার ডলার লুট

নিউইয়র্ক সিটিতে বাংলাদেশী অধ্যুষিত জ্যামাইকার কাওরান বাজার সুপার মার্কেটে ঈদের দিন শুক্রবার (২১ এপ্রিল) রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে ৩০ হাজার ডলারের মতো লুট হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায়

বিস্তারিত...

সুনামগঞ্জে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ৩

সুনামগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে পৃথক স্থানে বজ্রপাতে তিন কিশোরসহ ছয়জনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। রোববার (২৩ এপ্রিল) দুপুরে এসব বজ্রপাতের ঘটনা ঘটে। মৃতরা হলেন- দোয়ারাবাজার

বিস্তারিত...

কক্সবাজারে ভেসে আসা ট্রলার থেকে ১০ জনের লাশ উদ্ধার

কক্সবাজার সমুদ্রসৈকতের নাজিরারটেক পয়েন্ট থেকে ভেসে আসা একটি ট্রলার থেকে অন্তত ১০ জনের লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। রোববার বঙ্গোপসাগরের কুতুবদিয়া উপকূল থেকে অর্ধগলিত লাশগুলো উদ্ধার করা হয়। তবে

বিস্তারিত...

৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস, ২০ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত

দেশের ২০টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কি. মি. বেগে বৃষ্টি বা বজ্রসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আবহাওয়া অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিস্তারিত...

পদত্যাগ করলেন যুক্তরাজ্যের উপপ্রধানমন্ত্রী ডমিনিক রাব

সহকর্মীদের ওপর নিপীড়ন চালানোর অভিযোগ ওঠার পর যুক্তরাজ্যের উপপ্রধানমন্ত্রী ডমিনিক রাব পদত্যাগ করেছেন। তার বিরুদ্ধে স্বতন্ত্র তদন্ত শুরু হওয়ায় শুক্রবার ব্রিটেনের সরকার থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে

বিস্তারিত...

অভিবাসন সমস্যা অগ্রাহ্য করছেন বাইডেন

প্রেসিডেন্ট জো বাইডেনের অভিবাসন সমস্যাটি কেবল নীতিগত নয়। তিনি এ নিয়ে তেমন কথা বলছেন না বলে ডেমোক্র্যাটিক একটি জনমত জরিপে দেখা গেছে। জরিপে দেখা যায়, সাতটি গুরুত্বপূর্ণ ইলেক্টরাল কলেজ ব্যাটেলগ্রাউন্ড রাজ্যের ৫৮ ভাগ ভোটার অভিবাসন সঙ্কট নিরসনে বাইডেনের পদক্ষেপকে সমর্থন করছে না। মাত্র ৩২ ভাগ জবাবদাতা তার সমর্থনে রয়েছে। আর ৫২ ভাগ লোক মনে করছে, সীমান্ত সমস্যাটি বাইডেন অগ্রাহ্য করছেন। এছাড়া ৫০ ভাগ মনে করছে, অবৈধ অভিবাসীদের ঘিরে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেটাও বাইডেন অবজ্ঞা করছেন। গ্লোবাল স্ট্র্যাটেজি গ্রুপ সুইয়িং-স্টেট জরিপে এসব তথ্য প্রকাশ পেয়েছে। জরিপে দেখা যায়, ডেমোক্র্যাটদের চেয়ে রিপাবলিকানরা সমস্যাটি নিয়ে বেশি কথা বলে, এই সমস্যা সমাধানে তারা বেশি বিশ্বস্ত বলেও জনমতে দেখা যাচ্ছে। পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে দুই দলই পর্যাপ্ত সফলতা দেখাতে পারেনি বলে জনমতে দেখা যাচ্ছে। তবে রিপাবলিকানদের চেয়ে ডেমোক্র্যাটরাই বেশি সমালোচনায় পড়েছে। অভিবাসন ইস্যু প্রশ্নে মাত্র ৩৯ ভাগ ভোটার বাইডেন ও কংগ্রেসে ডেমোক্র্যাটদের প্রতি আস্থা প্রকাশ করেছে। আর রিপাবলিকান আইনপ্রণেতাদের প্রতি আস্থা রেখেছে  ৪৭ ভাগ ভোটার। নতুন জরিপটি পরিচালনা করেছে অভিবাসনবিষয়ক গ্রুপ ইমিগ্রেশন হাব অ্যান্ড ভোটো ল্যাটিনো নামের একটি সংস্থা। এই রাজনৈতিক সংস্থাটি ল্যাটিনো ভোটার উপস্থিতির ওপর নজর দিয়ে থাকে। টাইটেল ৪২ নামের আইনটি বাতিল হতে যাওয়ার প্রেক্ষাপটে এই জরিপ চালানো হয়। এই আইনের ফলে স্বাস্থ্য ইস্যুকে কেন্দ্র করে সীমান্ত থেকেই অভিবাসীপ্রার্থীদের সরিয়ে দেওয়া যেত। আইনটির মেয়াদ শেষ হওয়ার ফলে নতুন করে অভিবাসীদের ঢল নামবে বলে ধারণা করা হচ্ছে। সীমান্ত নীতির পরিবর্তন বাইডেনের জন্য একটি বড় ধরনের রাজনৈতিক পরীক্ষা বলে ধারণা করা হচ্ছে। তাকে দক্ষিণ সীমান্তে মানবিক সঙ্কট সমাধানে বেশি করে নজর দিতে হবে।

বিস্তারিত...

অভিবাসীদের আশ্রয়ে কুইন্সের আরো ৩ হোটেল

অভিবাসীদের আশ্রয় দিতে কুইন্সের তিনটি হোটেল ব্যবহৃত হচ্ছে। দক্ষিণাঞ্চলীয় সীমান্ত দিয়ে বন্যার বেগে আসতে থাকা অভিবাসীদের আশ্রয় দিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নগরীর হোমলেস সার্ভিসেস দুটি সোস্যাল-সার্ভিস যোগানদারের সাথে চুক্তি করেছে নতুন অভিবাসন শেল্টারের জন্য। ১৭ মিলিয়ন ডলারের এই চুক্তির ফলে জ্যামাইকার রামাদা উইন্ডহ্যাম এবং ইস্ট ইমহার্স্টের সাবেক ম্যারিয়ট কোর্টইয়ার্ড ব্যবহৃত হবে শরণার্থীদের জন্য। এছাড়া কুইন্স সিটির কাউন্সিলওম্যান ভিকি পালাডিনো জানিয়েছেন, বেসাইডের অ্যাঙ্কর ইনকে জরুরি অভিবাসন শেল্টার হিসেবে ব্যবহার করার নোটিশ পেয়েছেন। এতে কত খরচ হবে তা জানা যায়নি। মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন, ২০২২ সালের সামার থেকে নগরী অভিবাসীদের ঢল সামাল দিতে বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের মুখে পড়েছে। ২০২৪ সাল নাগাদ এই ব্যয়ের পরিমাণ ৪.৩ বিলিয়ন ডলার হবে বলে ধারণা করা হচ্ছে। ভিকি পালাডিনো জানিয়েছেন, অভিবাসীদের নিয়ে স্থানীয়দের মধ্যে হতাশা দেখা দিয়েছে। তিনি মনে করছেন, প্রেসিডেন্ট বাইডেনের শিথিল সীমান্ত ব্যবস্থাপনা নীতির ফলে নিউ ইয়র্কারদের মধ্যে কেবল সমস্যাই সৃষ্টি করছে। তিনি বলেন, এমনটি চলতে পারে না। তিনি বলেন, আমরা সীমান্ত খোলা রেখে বিপুল পরিমাণ অর্থ নষ্ট করছি। নিউইয়র্কে বর্তমানে ৩৪ হাজার ৬০০ অভিবাসী অবস্থান করছে বলে মেয়রের অফিস সূত্রে জানা গেছে। অভিবাসীদের জায়গা দিতে নগর কর্তৃপক্ষ ১০৩টি জরুরি শেল্টার এবং আটটি মানবিক সহায়তা কেন্দ্র খুলেছে।

বিস্তারিত...

ধর্মীয় ভাব-গম্ভীর পরিবেশে নিউইয়র্ক উত্তর আমেরিকায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

ধর্মীয় ভাব-গম্ভীর পরিবেশে চমৎকার আবহাওয়ায় নিউইয়র্ক সহ সমগ্র উত্তর আমেরিকায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। এবার উইক ডে শুক্রবার ঈদ হলেও নামাজের জন্য ধর্মপ্রাণ হাজার হাজার মুসলিম নর-নারীর ঢল নামে

বিস্তারিত...

© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com