শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

ডায়াবেটিস রোগীর হৃদরোগের ঝুঁকি থাকে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ২৭৫ বার

ডায়াবেটিস এক ধরনের বিপাকজনিত রোগ। এই রোগে সাধারণত রক্তে সুগারের পরিমাণ বেড়ে যায়। ফলে রোগীকে কিছু নিয়ম-শৃঙ্খলার মধ্যে চলতে হয়- যেমন নিয়মিত খাদ্য নিয়ন্ত্রণ, ব্যায়াম ও ওষুধ গ্রহণ। তবে সেই সঙ্গে তাকে দেহের অঙ্গ-প্রত্যঙ্গেরও যথেষ্ট যত্ন নিতে হয়, নতুবা দেখা দেয় নানা ধরনের জটিলতা।

এই জটিলতাগুলোর মধ্যে হৃদরোগ, কিডনি রোগ, চোখের সমস্যা, নার্ভের সমস্যা পচনশীল রোগসহ মুখের ভেতরের মাড়ির রোগের জটিলতা। তাই ডায়াবেটিস রোগীদের মুখের যত্নের ব্যাপারে যত্নশীল হওয়া প্রয়োজন। সেই সঙ্গে তাদের ওষুধপত্র ব্যবহারেও সচেতন থাকা দরকার। যেহেতু ডায়াবেটিস রোগীদের মাড়ির রোগ একটি প্রধান সমস্যা, তাই তাদের ছয় মাস পর পর দাঁত মুখ পরীক্ষা করা প্রয়োজন। মাড়ির শল্যচিকিৎসা, দাঁত তুলে ফেলা ইত্যাদি কাজের আগে অবশ্যই যেসব ব্যাপারে সচেতনতা একান্ত প্রয়োজন তা হলো-

ডেন্টাল সার্জারি, যেমন- দাঁত তুলে ফেলানোর ক্ষেত্রে আগে রক্তের শর্করার পরিমাণ মেপে দেখা। যেমন- অভুক্ত অবস্থায় ৬ মি. মোল ও নাস্তার দুঘণ্টার পর ৮-৯ মি. মোল থাকাই বাঞ্ছনীয়। তবে নাস্তার দুঘণ্টার পর ৮-৯ মি. মোল থাকলেও এ ধরনের ডেন্টাল সার্জারি করা যায় সতর্কতার সঙ্গে। যেমন- ওষুধ ইনসুলিন বা ট্যাবলেট নির্দিষ্ট পরিমাণে খাওয়া (ডাক্তারের পরামর্শে)। কিন্তু যদি নাস্তার দুঘণ্টা পর রক্তের সুগার ১০-১২ মি. মোলের মতো বা বেশি থাকে, তবে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মতো ইনসুলিনের মাত্রা বা ট্যাবলেটের পরিমাণ বাড়িয়ে চিকিৎসা ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

দাঁতের যে কোনো চিকিৎসায়, যেমন- মাড়ির রোগের সার্জারি ও অন্যান্য অপারেশন বা দাঁত তোলার ক্ষেত্রে অন্তত দুদিন আগে রোগীর ইতিহাস জেনে কার্যকর গ্রুপের অ্যান্টিবায়োটিক এবং তা অপারেশনের সময় থেকে সাতদিন পর্যন্ত চালিয়ে যাওয়া প্রয়োজন। তবে ব্যথানাশক ওষুধ দেওয়ার আগে অবশ্যই জানা প্রয়োজন তার কিডনি সংক্রান্ত কোনো জটিলতা আছে কিনা। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে- যেহেতু ডায়াবেটিস রোগীর হৃদরোগের ঝুঁকি থাকে, সেহেতু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়েই ওষুধ সেবন করা ভালো।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com