শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

পায়ের গোড়ালি ফাটলে…

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১
  • ২৭৩ বার

শীতকালে অনেকেরই পায়ের তলা বা গোড়ালি ফেটে যায়। এ জন্য দায়ী শুষ্ক আবহাওয়া যে কোনো শুষ্ক আবহাওয়ায় পায়ের ত্বকে আর্দ্রতার পরিমাণ একদম কমে আসে। তখন তৈরি হয় পায়ের গোড়ালি ফেটে যাওয়ার প্রবণতা। অতিরিক্ত গরম পানিতে গোসল, ধূলিবালি, তীব্র পানিশূন্যতা, দীর্ঘদিন ধরে যত্নের অভাব, অপরিচ্ছন্ন জুতা পরা, অতিরিক্ত পুষ্টির অভাবে পায়ের গোড়ালি ফেটে যেতে পারে।

দীর্ঘ বছর ধরে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস বা বংশগতভাবে পায়ের তলা বা গোড়ালি ফেটে যেতে পারে। অল্প ফেটে গেছে এমন জায়গার চামড়া জোরে টেনে তোলা বা ছিঁড়ে দেওয়া। অতিরিক্ত অমসৃণ জুতা ব্যবহার করলেও পায়ের গোড়ালি ফেটে যায়। পা সার্বিকভাবে পরিষ্কার না করা, ভ্যাসলিন বা ময়েশ্চার ব্যবহারের পর তা সঠিকভাবে পরিষ্কার না করে আবার লোশন, ক্রিম বা ময়েশ্চার ব্যবহার করলেও ফাটে। ঠাণ্ডা লাগে বেশি, এমন ব্যক্তির সঠিকভাবে মোজা বা জুতা ব্যবহার না করায় পা ফেটে যেতে পারে। নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন থেকে, পায়ের গোড়ালি যেন লোশন বা ময়েশ্চার দিয়ে মসৃণ রাখা যায়- সেদিকে খেয়াল রাখুন।

স্বাভাবিক পানিতে গোসল করুন। খুব ঠাণ্ডা লাগলে, অতিরিক্ত গরম পানি পায়ের গোড়ালিতে ঢালবেন না। অপরিচ্ছন্ন নোংরা জুতা ব্যবহার করবেন না। যাদের পা খুব বেশি ঘেমে জুতা ভিজে যায়, তারা পায়ের প্রতি যতœশীল হোন। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন। শীতকাল পার হয়ে গেলেও পায়ের যত্ন নিন। পায়ের জুতা নিয়মিত রোদে দিন। অ্যালার্জির কোনো সমস্যা থাকলে, পায়ের প্রতি বিশেষ যতœশীল হোন। শাকসবজি, ফলমূল দেহের জন্য ভীষণ উপকারী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com