ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ ১৭ এপ্রিল। মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের এই দিনে মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথগ্রহণ করে। এর মধ্য দিয়ে বাংলাদেশের প্রথম সরকার প্রতিষ্ঠিত
ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৭ এপ্রিল) সকাল ৭টা ৫ মিনিটে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে
গুচ্ছভুক্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আগামীকাল সোমবার বিজ্ঞপ্তি দেয়া হবে। এবার ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় বেশ কিছু পরিবর্তনও আসতে পারে বলে জানা গেছে। বিশেষ করে এইচএসসি পাসের সাল উল্লেখ, একাধিক
বিগত সময়ে যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছ ভর্তি পরীক্ষায় যুক্ত ছিল, তাদের অংশগ্রহণে ২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ। শনিবার (১৫
কিছুটা দাম কমানোর পাঁচ দিন পর দেশের বাজারে আবারো বেড়েছে স্বর্ণের দাম। সব থেকে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে এক হাজার ২৮৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯৮
আগুন লাগার ঘটনায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজধানীর নিউ মার্কেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। নিরাপত্তার স্বার্থেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল
রাজধানীর নিউ সুপার মার্কেটে ভয়াবহ আগুনে পুড়ে গেছে বহু দোকান। সবশেষ খবর অনুযায়ী, ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন পুরোপুরি নির্বাপণ ও ডাম্পিংয়ে সময় লাগবে। এদিকে
নানা বাদ-প্রতিবাদ আর মিশ্র প্রতিক্রিয়ার মধ্যদিয়ে নিউইয়র্কের ঐতিহাসিক টাইমস স্কয়ারে প্রথমবারের মতো পহেলা বৈশাখের অনুষ্ঠান হলো। এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড নামক সদ্যপ্রস্ফুটিত একটি সংগঠনের ব্যানারে শুক্রবার (১৪ এপ্রিল) সকালে আয়োজিত ‘শতকন্ঠে
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর্ন মডেলকে টাকা দিয়ে মুখ বন্ধ রাখার মামলা তদারকির দায়িত্বে নিয়োজিত বিচারপতি এবং তার পরিবার মামলাটি শুরু হওয়ার পর থেকে ‘কয়েক ডজন’ হুমকি পেয়েছেন। হুমকির প্রেক্ষাপটে ট্রাম্পের মামলার সাথে সম্পৃক্ত সুপ্রিম কোর্টের বিচারপতি জুয়ান মারচান, ম্যানহাটান ডিস্ট্রিক্ট অ্যাটর্নি আলভিন ব্র্যাগ এবং আদালতের অন্যান্য কর্মকর্তার নিরাপত্তা জোরদার করা হয়েছে। ট্রাম্পের বিরুদ্ধে মামলা শুরুর পর থেকেই তারা হুমকি পাচ্ছেন বলে জানা গেছে। ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়েছে, ২০১৬ সালের নির্বাচনের আগে তিনি অর্থ দিয়ে এক পর্ন মডেলের সাথে তার অবৈধ সম্পর্কের বিষয়টি গোপন রাখতে চেয়েছিলেন। ট্রাম্পের বিরুদ্ধে আরেকটি অভিযোগে বলা হয়েছে, ট্রাম্প টাওয়ারের সাবেক এক দারোয়ানকে ট্রাম্পের বিবাহ-বহির্ভূত এক কন্যার মা সম্পর্কে তথ্য চেপে যেতে টাকা দেওয়া হয়েছিল। ট্রাম্পের বিরুদ্ধে মোট ৩৪টি অভিযোগ আনা হয়েছে।
যুক্তরাষ্ট্রে গত সপ্তাহে বেকারের হার এক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উপনীত হয়েছে। আর এর ফলে বেকার ভাতার নতুন নতুন দাবি দেখা যাচ্ছে। কিন্তু তার পরও ফেডারেল রিজার্ভের সুদের হার হ্রাস করার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বেকার ভাতার প্রাথমিক দাবি ১১ হাজার থেকে বেড়ে দুই লাখ ২৯ হাজারে পৌঁছেছে। অর্থনীতিদরা সংখ্যাটি দুই লাখ ৩২ হাজার হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিলেন। বর্তমানে বেকার ভাতার জন্য জমা পড়া আবেদন ২০২২ সালের জানুয়ারির পর থেকে সর্বোচ্চ। নিউজার্সি, পেনসিলভানিয়া, টেক্সাস, নিউইয়র্ক ও কানিকটিকাটে বেকার ভাতার আবেদন পড়েছে সবচেয়ে বেশি। আবার ওহাইওতে সংখ্যাটি হ্রাস পাওয়ার উদাহরণও দেখা গেছে। সরকারের প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে যে যতটুকু অনুমান করা হয়েছিল, বেকার ভাতার জন্য আবেদন পড়েছে তার চেয়ে বেশি।